যুদ্ধ



আমি যে যুদ্ধে আছি তা নিজের সাথে নিজের ! আমিই শুরু করেছি, আমাকেই শেষ করতে হবে ! অতএব, কাউকে বলে কিছু হবে না !             
যুদ্ধে সবসময় দুই/তিন/চার বা এর বেশি পক্ষ থাকে সেখানে তারা নিজেদের মধ্যে যুদ্ধ করে একটা যুদ্ধ ময়দানে ! একজন অন্যজনকে ঘায়েল করে, ময়দানের কালো মাটিতে রক্ত ফিনকি দিয়ে পড়ে, কালো মাটি কিছু সময়ের জন্যে খয়েরি হয়ে যায় ওরা এক এক করে মৃত বৃক্ষের মত লুটিয়ে পড়ে শেষবারের জন্যে সে দৃশ্য কেউ দেখেও না, কেউ জানে না ! সবাই যুদ্ধে ব্যস্ত থাকে

গত কয়েকমাস হল আমার মধ্যে আমারই বিপরীত এক সত্তা জেগে উঠেছে ! আমি নিজেই এই সত্তার সৃষ্টিকর্তা ! এই সত্তার কাজ হল আমি যা চাইব তার বিরুদ্ধে কাজ করা, ইচ্ছাগুলিকে অনিচ্ছা বানিয়ে দেয়া, আগ্রহকে অনাগ্রহ করে দেয়া

কোনকাজ করতে গেলে রীতিমত যুদ্ধ করতে নিজের সাথে, নিজের সৃষ্টি করা সত্তার সাথে

অর্থ্যাৎ আমি একাই একার সাথে যুদ্ধ করছি ! আমি আমার পক্ষে আবার আমিই আমার বিপক্ষে
যে যুদ্ধময়দানে আমি আছি সেটা আমি নিজেই ! প্রতিপক্ষকে আঘাত করলে আমি নিজেই আঘাত পাচ্ছি নিজের আঘাতে নিজে ঘায়েল হয়ে রক্ত হারাচ্ছি নিজের যুদ্ধময়দানে পড়ে যাচ্ছি ! আবার জন্ম নিচ্ছি নতুন করে জেগে উঠছি নিজেকে ঘায়েল করার জন্যে !

এই যুদ্ধে কেউ হারে না, কেউ জিতেও না, শুধু যুদ্ধ চলে অসীমকাল পর্যন্ত
তবে অসীমের চেয়েও বেশি কিছু থাকলে অন্তত একবার হলেও তা নিয়ে চেষ্টা করা যায় এই যুদ্ধ থামানোর জন্যে  

দেবতারা এই যুদ্ধ থামাতে আসে না কারণ তারা পারে না। দর্শক হিশেবে দেবতারা স্বর্গে বসে থাকে বাঁকা চোখে যুদ্ধ দেখে তারা বেশিরভাগ সময়ই যুদ্ধ দেখার জন্য যুদ্ধ সৃষ্টি করেন, তাই তাদের কথা তুলে খুব লাভ নেই , উনারা স্বর্গেই বসে থাকুক

আমি শুরু করেছি এই যুদ্ধ, আমাকেই থামাতে হবে !           

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হঠাৎ করেই হ-য-ব-র-ল [১]

সেদিনের বইগুলি আর সৌন্দর্য

তবুও আমি কান্না করি না