কল্পনা
আমার
শরীরের একদম উপরের দিকে আছে একটি গোলাকার কিছু, এটি কালো অনেক গুলি সুতো দিয়ে মোড়ান, একটি সুতো নয়, ছোট ছোট অনেক কটি সুতো দিয়ে মোড়ানো ! আর এই গোলাকার
বস্তুটির ভেতর আছে দারুণ একটা জিনিস যা অনেক চমৎকার
কাজ করে ফেলতে পারে নিমিষেই ! কিন্তু তা এখন একটু
ঝামেলায় পড়েছে!
কেউ
একজন এই দারুণ জিনিসটিকে
মোম গলিয়ে তা দিয়ে আবৃত
করে রেখেছেন! তারপর তার ওপর তবলা বাজান শুরু করে দিয়েছেন !
কে
সে?
সে
কেউ না,
কিন্তু প্রকৃতি !
যাকগে
!
আমি
এতক্ষণ যা নিয়ে কথা
বলছিলাম তা হল আমার
মাথার ভেতর থাকা মস্তিষ্ক ! আমার মাথাটা খুব ব্যথা করছে, আর মনে হচ্ছে যে আমার মগজটায় কে যেন প্রতিনিয়ত গরম মোম ঢালছে আর সেগুলি কিছুক্ষণ পর জমে শক্ত হয়ে আলগা একটা আবরণ তৈরি করছে !
দারুণ
ব্যাপার এটা, অন্তত আমার জন্যে !
