কথা কম, লেখা বেশি
আজকাল আর কথা বলতে ভাল লাগে না, আমার কথাবার্তার কোনো আগাগোড়া নেই ! কি বলি নিজেও বুঝি না ! অন্যরা তো আরও না ! বড় করে
"দন্তন্য আ-কারে না"
কথা বলার কারণে মাথা ধরে আসে ! খালি বকর বকর করে যাই, আর বলা শেষে বুঝতে পারি – সবটাই ছিল “ফাও কথা” ! তার ওপর আবার মাথা ব্যথা ! অতএব, কথা বলা এক্কেবারে বন্ধ ! চুপ ! ঠোঁটে কাঁঠালের আঠা লাগিয়ে রাখতে হবে ! যেন হাঁ হু করেও কথা বলতে না পারি ! একদম চুপ, যেন কথা বলতে ভুলে যাওয়া তোঁতা !
কিন্তু কিন্তু কিন্তু…
যখন লেখতে বসি, খুব লেখি ! মন ভরে লেখে যাই, কারণ মাথার ভেতরের কথার গুঞ্জনের শেষ নেই আর বারণ করার কেউ নেই ! মাথার মগজটা যেন একটা মৌমাছির চাক যেখানে মৌমাছির পরিবর্তে আছে কথাগুলি !
মাথায় যতক্ষণ কথাগুলি থাকবে মাথায় ততক্ষণ মৌমাছির গুঞ্জন চলবে, সাথে চলবে মাথা ব্যথাও ! আর যখনি লেখায় চলে আসবে কথাগুলি – গুঞ্জন থেমে যাবে, মাথা ব্যথাও গায়েব !
দিনশেষে দেখা যায়, লেখায় বেশ ভাল কিছুই চলে এসেছে যা কিনা হাজারটা কথা বললেও আসত না !
অতএব, কথা কম – লেখা বেশি !
আর আমি চুপ, একদম চুপ ! এমন করে চুপ থাকতে হবে যেন নিস্তব্ধতার শব্দ’টাও শোনা না যায়…