অবাক অপেক্ষা
যতটা অবাক হলে "অবাক" শব্দটি নিজে গর্ববোধ করতে পারে, ঠিক ততটাই অবাক হয়েছি আজ !
-১-
বই আমার খুউব ভাল লাগে ! খুউব বেশি !
পড়তে - কিনতে - সংগ্রহে রাখতে - বই এর দিকে তাকিয়ে থাকতে - বই এর পাতার ঘ্রাণ নিতে - পাতা ওল্টাতে - বই নাড়াচাড়া করতে - বই নিয়ে ঘুমিয়ে পড়তে - এক কথায় বই নিয়ে যেকোন কাজই করতে ভাল লাগে !
এই বই আমি আবার কিনি বিভিন্ন ভাবে ! কখনওবা রিক্সাভাড়া/টিফিনের টাকা বাঁচিয়ে - ঈদের পরবি দিয়ে - জন্মদিনের উপহার হিসেবে - যে কোনো ভাবে টাকা বাঁচিয়ে - ট্রিটের বদলে বই চেয়ে - অন্যের থেকে জোরো করে - আরও কত কি !
যেমনটা কয়েক মাস আগে ঘটনা, স্ট্যানলি স্যার'র পেনড্রাইভ ঠিক করে দিয়েছিলাম, উনি খুউব খুশি, বললেন, "তোমাকে ট্রিট দিব, কি ট্রিট নিবা ?"
এই কথা শোনার পর তো আমি দারুণ খুশি, বুঝতে পারলাম বই পাওয়ার আরও একটি দারুণ সুযোগ, তাই আমি আনন্দের সাথে বললাম, "আমি ট্রিট নিব না স্যার, গত সাড়ে আঠার বছরে অনেক খাবার খেয়েছি, এখন বই খেতে চাই, আমাকে স্টিভেন কভে'র The 7 Habits of Highly Effective People বইটি কিনে দেন !"
স্যার বললেন, "আচ্ছা, ঠিক আছে, ওর্ডার করে দাও ! আর বই এর দামটা আমার থেকে কাল নিয় !"
এভাবে করেই স্যার এর থেকে একটা নাদুস-নুদুস বই পেয়েছিলাম ! আর এটা হচ্ছে আমাকে অনেক গুলি বই পাওয়ার গল্পগুলির মধ্যে মজার একটা !
-২-
তবে আজকের বই পাওয়ার ঘটনাটি একটু বেশিই অবাক করে দেয়ার মত ! সেটা বলি এখন !
তবে আজকের বই পাওয়ার ঘটনাটি একটু বেশিই অবাক করে দেয়ার মত ! সেটা বলি এখন !
মাসখানেক আগে Facebook-র লিখালিখি Group-এ কোনো একজন পোস্ট করেছিল এই লিখে যে - "আমি বই গিফট করতে চাই, যারা নিতে চান তারা আমাকে ঠিকানা ও ফোন নাম্বার ইনবক্স করুন !"
এই পড়ে আমি ওনাকে ঠিকানা আর ফোন নাম্বার ইনবক্স করলাম ! তবে একটু খটকা লাগছিল যে, একজন অপরিচিত মানুষ কেন এতজনকে বই গিফট করবে ! তবুও কেন যেন বিশ্বাস ছিল যে, উনি কাজটি ভালভাবেই করবেন !
-৩-
আজ ভার্সিটি লাইব্রেরীতে বসে সুনীলের "রুপালী মানবী" পড়ছিলাম !
হঠাৎ অপরিচিত নাম্বর থেকে কল পেলাম, কথা বলে জানতে পারলাম যে, ইনি হচ্ছেন সেই জন যিনি কিনা বই গিফট করার পোস্টটি দিয়েছিলেন ! আর আজ মতিঝিলে এসে আমাকে "মুক্ত বাতাসের খোঁজে" বইটি গিফট করবেন ! আর বলে দিলেন যে, ওনার আসতে একটু সময় লাগবে, দূরে আছেন তো !

আমি তো যারপরানই অবাক !
অপেক্ষা করতে থাকলাম ! এই অপেক্ষার একটা নাম দেয়া যায়, "অবাক অপেক্ষা" !
সুনীলের বইটি শেষ করে আমি বাসায় চলে আসি ! গোসল করে - নামায পড়ে বিছানায় শুয়ে শুয়ে সুকুমার রায় পড়ছিলাম !
সুনীলের বইটি শেষ করে আমি বাসায় চলে আসি ! গোসল করে - নামায পড়ে বিছানায় শুয়ে শুয়ে সুকুমার রায় পড়ছিলাম !
সেই নাম্বার থেকে কল এল, বলল, "ভাই, আমি মতিঝিল আইডিয়ালের সামনে আছি, আপনি এসে আমার থেকে বইটি নিয়ে যান !"
এবার আমি আর নেই ! রীতিমত অবাক এর চূড়ান্ত পর্যায়ে !
আর দেরী না করে পোশাক পাল্টে দু'মিনিটের মধ্যে মতিঝিল আইডিয়ালের সামনে পৌঁছে গেলাম ! দেখা হল ওনার সাথে ! কথা বলে জানতে পারলাম, উনি ব্যক্তিগত উদ্যোগে মানুষকে বই উপহার দিয়ে বেড়াচ্ছেন !
উনি বাইকে করে এসেছিলেন আর পিছনে বসে ছিলেন ওনার স্ত্রী ! বুঝতে পারলাম, ওনারা দুজন স্বামী-স্ত্রী মিলে শহর ঘুরে মানুষদের বই উপহার দিয়ে বেড়াচ্ছেন !
এরপর উনি আমাকে উপহার দিলেন, বইটি যার নাম "মুক্ত বাতাসের খোঁজে" ! মূল লেখক লস্ট মডেস্টি আর বাংলায় অনুবাদ করেছেন আসিফ আদনান !
আমি সেই দুপুর থেকে এই বইটিই পড়ে যাচ্ছি ! দারুণ একটা বই !

বইটি নিয়ে একটি উক্তি করা যেতে পারে আপাতত,
"If you gaze long into an abyss,
the abyss also gazes into you !"
-৪-
আজকের এই ঘটনায় যা হল তা হচ্ছে "বোধ", যা কিনা শুধুই অনুভব করা যায়, হাজার চেষ্টা করেও বলে বা লিখে অন্যের বোধগম্য করানো যায় না !